জেলার খবর

ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান রাষ্ট্রপতির

মো. আবদুল হামিদ
মো. আবদুল হামিদ

নতুন ও ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জেনে, সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার দুপুরে ভোলার উপ-শহর বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘর উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এ স্থাপনাকে সাজানো হয়েছে মক্তিযুদ্ধের ইতিহাসের আলোকে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের পৃষ্ঠপোষকতায় জাদুঘরের প্রথম তলায় লাইেব্রেরি, অডিটরিয়াম এবং প্রদর্শনী কেন্দ্র রয়েছে। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় তলায় স্বাধীনতার ইতিহাসের আলোকে সাজানো হয়েছে।

পরে রাষ্ট্রপতি বাংলাবাজার ফাতেমা খানম মহিলা ডিগ্রি কলেজে সুধী সমাবেশে ভাষণ দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ