জেলার খবর

সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে মারলো বিএসএফ

সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে মারলো বিএসএফ
সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে মারলো বিএসএফ

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে রোববার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে মঞ্জু আলম নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে মঞ্জুসহ কয়েকজন রাখাল বুড়িমারী সীমান্তের ৮৩৬ নম্বর পিলারের কাছ দিয়ে ভারতে গরু আনতে গেলে ভারতীয়-৬১ বিএসএফ ব্যাটালিয়নের খরখরিয়া ক্যাম্পের একটি টহল দল মঞ্জু আলমকে আটক করে বেদম মারধর করে ওই সীমান্তে ফেলে রেখে চলে যায়।

পরে ভোর ৫টার দিকে খবর পেয়ে পরিবারের লোকজন মঞ্জু আলমকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রংপর-৬১ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান জানান, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে একটি প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

মঞ্জু বুড়িমারীর ইউনিয়নের উফারমারা (নাটারবাড়ি) এলাকার আসাদুল ইসলামের ছেলে বলে জানিয়েছেন রংপর-৬১ বিএসএফ ব্যাটালিয়নের এ ভারপ্রাপ্ত পরিচালক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ