জেলার খবর

খালেদার রায়: অস্থিতিশীল পরিস্থিতি হলে জনগণই প্রতিহত করবে

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে সরকার নয় জনগণই তা প্রতিহত করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে নারায়ণগঞ্জের গোগনগর কয়লাঘাট এলাকায় তৃতীয় শীতলক্ষ্মা সেতুর প্রথম পিলারের পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আদালতে কি রায় হবে এর আগেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতকে হুমকি দিচ্ছে। এর মানে তারা আদালতকে অবমাননা করেছে এবং করছে—বিষয়টি আদালতের নজরে নেয়া উচিৎ।

তিনি বলেন, বিএনপি মনে করেছে ইলেকশনে না গিয়ে আবারো বিনা প্রতিদ্বিন্দ্বিতার ফাঁদ তৈরি করবে। এটা যদি তারা ভেবে থাকে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হবে না। এবারের নির্বাচনে অনেকগুলো দল অংশগ্রহণ করবে।

এর আগে সেতু মন্ত্রী সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত গোগনগর-কাশিপুর ক্ষতিগ্রস্ত দুইটি পুনঃনির্মিত সেতুর উদ্বোধন করেন।

এসময় সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিস, জেলা প্রশাসক রাব্বি মিয়া ও পুলিশ সুপার মইনুল হক উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ