ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুবলীগের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রোববার সকালে যুবলীগের নব-গঠিত কমিটির আহ্বায়ক আবুল খায়েরের সংবর্ধনা দেয়ার জন্য শহরের স্মৃতিসৌধ প্রাঙ্গনে মঞ্চ তৈরি করা হয়। সকাল ১১টায় তাকে সংবর্ধনা দেয়ার কথা ছিলো। কিন্তু সাবেক উপজেলা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি ও তার লোকজন সকালেই মঞ্চটি ভাংচুর করে। হামলা চালায় নতুন আহ্বায়কের সমর্থকদের ওপর। এতে এক পথচারীসহ দশ জন আহত হন।
আহদের তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর শহরে বেলা ১২টা থেকে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ধারা জারি থাকবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: