জেলার খবর

বেগমগঞ্জে ওষুধ কারখানায় বিস্ফোরণ, নিহত ১

  • নোয়াখালী
    নোয়াখালী
  • নোয়াখালী
    নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে ওষুধ কারখানায় বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া গ্যাসে নুরুল আমিন (২২) নামে এক শ্রমিক মারা গেছেন।

রনি উপজেলার একলাশপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

সোমবার উপজেলায় বিসিক শিল্পনগরীর গ্লোব ড্রাগস লিমিটেডের কারখানায় দুর্ঘটনায় আরও সাত জন অসুস্থ হয়ে পড়লে তাদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- আবুল খায়ের, নাছির উদ্দিন, প্রদীপ সাহা, আবু জাহের, সুমন চন্দ্র শীল, লুৎফুল কবির ও এনামুল হক।

গ্লোব ড্রাগস লিমিটেড গ্লোব ফার্মাসিউটিক্যালসের একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক একেএম নুরুল আমিন চৌধুরী জানান, সোমবার ভোরে তরল ক্যামিকেল গরম করার সময় বিস্ফোরিত হয়ে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় আট শ্রমিক অজ্ঞান হারান।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, পথে নুরুল আমিনের মৃত্যু হয়।

বেগমগঞ্জ মডেল থানার এসআই মো. আবদুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ