জেলার খবর

বিএনপি-জামাত মানেই ধ্বংস: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

আওয়ামী লীগ ক্ষমতায় আসা মানেই দেশের উন্নয়ন আর আর বিএনপি জামাত আসা মানেই ধ্বংস—তাই উন্নয়নের ধারা ধরে রাখতে আগামী নির্বাচনে জনগণকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকেলে সিলেটে জেলা আওয়ামী লীগের জনসভায় তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, যারা এতিমের টাকা মেরে খায়, আগুন দিয়ে মানুষ পোড়ায়, দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করে তারা কিভাবে দেশের উন্নতি করবে।

তিনি অভিযোগ করেন, একদিকে যখন আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে তখন আন্দোলনের নামে মানুষ পোড়ায় বিএনপি-জামাত।

সিলেটসহ সারাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, ২০১৪'র নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে এ উন্নতি হতো না।

তাই আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এদেশে জঙ্গিবাদের স্থান হবে না জানিয়ে শেখ হাসিনা বলেন, শান্তি থাকলেই উন্নতি হবে।

এর আগে আলিয়া মাদ্রাসা মাঠে ৩৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সকালে সিলেটে হজরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে এ প্রচারণা শুরু করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ