রাজশাহীর কাশিয়াডাঙ্গা থেকে বুধবার বোমা তৈরির সরঞ্জামসহ জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাবকশন ব্যাটেলিয়ন (র্যা ব)।
র্যা বের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার জন্য কাশিয়াডাঙ্গায় অপেক্ষা করছিলেন জেএমবি সদস্য আতিউল ও মোকসেদ। গোপন তথ্যের ভিত্তিতে র্যা ব সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ১ কেজি ২৪০ গ্রাম গান পাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: