জেলার খবর

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

কুষ্টিয়ার মহিষাডাঙ্গায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে বুধবার পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন ডাকাত নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙ্গা এলাকায় একদল ডাকাত গাছের সঙ্গে দড়ি বেঁধে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে ইসলামি বিশ্ববিদ্যালয় থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।

এ সময় বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে। পরে গুলিবিদ্ধ একজন ডাকাতকে পুলিশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধে পুলিশের এসআই মোহাম্মদ রাশেদুল ইসলামসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি বন্দুক, একটি গাছকাটা করাত ও মোটা দড়ি উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ