আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দেশের উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ আবার শুরু হয়েছে।
ভাঙ্গুড়া স্টেশনের সহকারি স্টেশন মাস্টার আব্দুল মালেক বলেন, বৃহস্পতিবার পাবনার ভাঙ্গুরা স্টেশনে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একটি বগি লাইনচ্যুত হলে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে লাইনচ্যুত বগিটি উদ্ধার শেষে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। এ দুর্ঘটনায় আহত হয়েছেন এক ট্রেন চালক।
তিনি আরো বলেন, রংপুর থেকে চট্টগ্রামগামী এমজি বিসি ব্লক নামের মালবাহী ট্রেনটি স্টেশনের ১নম্বর লাইনে দাঁড় করানো ছিলো। সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ থেকে দর্শনাগামী এসবিআইডি-২ ডাউন নামের অপর একটি মালবাহী ট্রেন সিগন্যাল অমান্য করে একই লাইনে প্রবেশ করে।
এ সময় দুটি ট্রেনের সংঘর্ষ হলে খালি মালবাহী ট্রেনের চালক বশির আহমেদ আহত হন। লাইনচ্যুত হয় একটি বগি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: