জেলার খবর

ক্ষতিকারক দ্রব্য দিয়ে নাটোরে তৈরি হচ্ছে খেজুরের গুড়

ক্ষতিকারক দ্রব্য দিয়ে নাটোরে তৈরি হচ্ছে খেজুরের গুড়
ক্ষতিকারক দ্রব্য দিয়ে নাটোরে তৈরি হচ্ছে খেজুরের গুড়

নাটোরে চিনি, ময়দা, কাপড়ে দেয়ার রং,ও হাইড্রোজসহ বিভিন্ন ক্ষতিকারক দ্রব্য ব্যবহার করে খেজুরের ভেজাল গুড় তৈরি করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।

এসব গুড় কিনে প্রতারিত হওয়া ছাড়াও শারিরীকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।

সম্প্রতি র্যা ব ও স্থানীয় প্রশাসনের অভিযানে কারখানা ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও থামছে না ভেজাল গুড় তৈরি।

শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নাটোরের বিভিন্ন স্থানে ক্ষতিকারক টেক্সটাইল রং, চিনি, ময়দা, হাইড্রোজসহ বিভিন্ন দ্রব্য ব্যবহার করে খেজুড়ের ভেজাল গুড় তৈরি করছে। এসব ভেজাল গুড় সরবরাহ করা হচ্ছে জেলার বিভিন্ন হাট বাজারে।

স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এই গুড় কিনে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। একই সঙ্গে এই গুড় দিয়ে তৈরি পিঠা পায়েশ খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন সবাই।

বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুস সামাদ বলেন, এসব গুড় খেয়ে মানুষের পেপটিক আলসার, ঘা, পাচরা এমনকি ক্যান্সারও হতে পারে।

সমস্যা সমাধানে সম্প্রতি অভিযানে নেমেছে র্যা ব ও স্থানীয় প্রশাসন।

বড়াইগ্রাম ও লালপুরে অভিযান চালিয়ে একটি কারখানা সনাক্ত করা হয়েছে— জড়িতদের জেল-জরিমানা করা হয়েছে বলে জানান নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ