যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। রোববার সকালে বেনাপোল বন্দরের ২২ নম্বর গেটের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
বিজিবি জানিয়েছে, বেনাপোল সীমান্ত পথে চোরাই সোনার বড় একটি চালান পাচারের প্রস্তুতি চলছে, এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বন্দর এলাকায় অবস্থান নেন। এক পর্যায়ে সন্দেহভাজন এক ইজিবাইক চালককে তারা আটক করেন।
পরে তার দেহ তল্লাশী করে কোমরে বাঁধা অবস্থায় ২০ টি সোনার বার পাওয়া যায়। এর ওজন দুই কেজি ৩০০ গ্রাম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: