জেলার খবর

পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

 পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩
পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় সোমবার দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিন মোটরসাইকেলের আরোহী মারা গেছেন।

নিহতরা হলেন— পুঠিয়া বাজার এলাকার মোমিন, তার ছেলে এসএসসি পরীক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও একই এলাকার কাবিলের ছেলে এসএসসি পরীক্ষার্থী রাকিবুল ইসলাম। পরীক্ষার্থী দু'জনই পুঠিয়া পিএ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদুর রহমান জানান, সকালে দুই এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে মোমিন মোটরসাইকেলে করে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। পথে তারাপুর সড়কে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

এদিকে, সকালে ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বগার বাজার চৌরাস্তা মোড় এলাকায় বাসের ধাক্কায় ৪০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ