জেলার খবর

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ নিহত ৬

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ফরিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার ভারতীয় নাগরিকসহ ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কলকাতার যাত্রী নিয়ে ঈগল পরিবহনের একটি বাস বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদী রেলগেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এ সময় বাসটিও রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এক বাস যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন ২৭ যাত্রী।

পরে হাসপাতালে নেয়া হলে আরো দুই যাত্রীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে সুশান্ত মণ্ডল ভারতীয় নাগরিক।

এদিকে, মাওয়া-খুলনা মহাসড়কের পুলিয়া বাজার এলাকায় ইটবোঝাই একটি ট্রাক অপর একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে দুই জন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে মারা যান ২ জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ