জেলার খবর

ফরিদপুরের ভাঙ্গায় ও সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৫
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের চাপায় ইজিবাইকের চালকসহ পাঁচ জন মারা গেছেন। এদিকে সুনামগঞ্জে একটি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন মারা গেছেন।

বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, খুলনা থেকে গাজীপুরগামী ইমা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মালিগ্রাম থেকে ভাঙ্গাগামী একটি ইজিবাইকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও তিন যাত্রীসহ পাঁচ জন মারা যান।

দুইজনের পরিচয় জানা গেছে তারা হলেন- চালক মালিগ্রামের সেকেন শেখের ছেলে আবুল শেখ (৩৫), ভাঙ্গা পৌর সভার চৌধুরীকান্দা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী খালেদা বেগম (২৫)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

গতকালও ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক দুর্ঘটনায় তিনজন ও ফরিদপুর সদরে বাস দুর্ঘটনায় তিনজন মোট ছয়জন নিহত হন। দু'দিনে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হলো।

এদিকে, সুনামগঞ্জে একটি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন মারা গেছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজর এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহতরা প্রাইভেট কারের যাত্রী বলে জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ