জেলার খবর

খালেদার রায়: সর্বত্র নিরাপত্তা সারাদেশে

সর্বত্র নিরাপত্তা সারাদেশে
সর্বত্র নিরাপত্তা সারাদেশে

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীর বাইরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এরইমধ্য দিয়ে চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

এ সময় মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাৎ হোসেনসহ দশজনকে আটক করে পুলিশ। এছাড়া, শেরপুরে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে, নাশকতা প্রতিরোধে সারাদেশে বিএনপি ও জামাত-শিবির নেতা-কর্মিদের ধর-পাকড় অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীর মতোই সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে রাজধানীর প্রবেশ মুখে সকাল থেকেই পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। টহল দিচ্ছে পুলিশ ও র্যা ব।

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সিলেটে প্রস্তুত রাখা হয়েছে ৬ প্লাটুন বিজিবি। নগরীর বিভিন্ন মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে। এ ছাড়া ময়মনসিংহ, বরগুনা, সাভার, গাজীপুর, বগুড়া, নড়াইলসহ অন্যান্য জেলাতেও টহলে তৎপর রয়েছে আইন-শৃংখলা বাহিনী।

এদিকে চট্টগ্রামের মহানগর বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেন দলের নেতা-কর্মীরা। এসময় পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেনসহ ১০ জনকে আটক করে পুলিশ।

খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার পর রংপুরের জাহাজ কোম্পানি মোড়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা আনন্দ মিছিল বের করলে বিএনপি নেতা-কর্মিরা তাদের ওপর হামলা চালায়। পুলিশ তাদের বাধা দিলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ২০ জন আহত হয়।

এদিকে, শেরপুরের শ্রীবর্দী উপজেলার ঝগড়ার চর বাজারে ভোরে পাথর বোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, রায়কে কেন্দ্র করে সারা দেশের নাশকতা প্রতিরোধে সারাদেশে পুলিশের বিশেষ অভিযান চলছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ