দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে দেশের বেশ কয়েকটি জায়গায় সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা।
রোববার সকালে স্থানীয় জর্জ একাডেমি স্কুলের মার্কেটের সামনে ফরিদপুরের বোয়ালমারীর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
সমাবেশে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
নওগাঁ, মাগুরা ও কুড়িগ্রামসহ বেশ কয়েকটি জায়গায় মিছিল সমাবেশ করেছে তারা।
গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের করাদণ্ড দেয় বিশেষ আদালত।
এ মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকী ৫ জনকে ১০ বছরের সাজা দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেকে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করে আদালত।