জেলার খবর

ঝিনাইদহে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ
আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ

ঝিনাইদহের শৈলকুপায় ব্রাহিমপুরে মঙ্গলবার আধিপত্ত বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে ৩ জনকে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উমেদপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি সাব্দার হোসেন মোল্লা এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

পরে এর জের ধরে সকালে উভয় পক্ষের নেতা-কর্মীরা ব্রাহিমপুর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে।

আহতদের মধ্যে ৫ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ