জেলার খবর

শেখ হাসিনার সময় অপরাধ করে কেউ পার পাবে না

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেলা যাওয়ার পর দেশের জনগণের মাধ্যে কোনো প্রতিক্রিয়া হয়নি— তাই বিএনপি এখন দেশের রাজনীতি নিয়ে বিদেশিদের কাছে নালিশ করছে এ অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার ধামরাইয়ে এক জনসভায় মন্ত্রী এ অভিযোগ করে বলেন, শেখ হাসিনার সময় অপরাধ করে কেউ পার পাবে না।

ধামরাইয়ের চৌহাটে বংশী নদীর উপর নবনির্মিত বংশী সেতু উদ্বোধন শেষে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় অংশ নেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) যে মামলা করেছে, তা হয়েছে ফখরুদ্দীন সরকারের আমলে। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, আওয়ামী লীগ মামলা সাজিয়েছে। তারা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে। আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে হিন্দি সিনেমা দেখে। বিএনপি ভেবেছিল, খালেদা জিয়া জেলে গেলে লাখ লাখ মানুষ প্রতিবাদ করবে, রাস্তায় নেমে আসবে। কিন্তু কেউ আসেনি। মরা গাঙ্গে জোয়ার আসে না। এখন বিএনপি দেশের বিষয়ে বিদেশিদের ডেকে এনে নালিশ করছে। বিদেশিরা এসেতো সরকার গঠন করতে পারবেনা। সরকার গঠন করবে আমাদের দেশের জনগণ।

বিএনপি এখন দেশের রাজনীতি নিয়ে বিদেশিদের কাছে নালিশ করছে—এ কথা উল্লেখ করে জনসভায় মন্ত্রী বলেন, সরকার অন্যায় করলে দেশের জনগণের কাছে নালিশ করতে পারে বিরোধী দলসহ অন্যরা।

এসময় মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সময় অপরাধ করে কেউ পার পাবে না— আওয়ামী লীগের শত শত নেতাকর্মী জেলে রয়েছে।

দুইজন মন্ত্রী দুদকের মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন— এছাড়া সিরাজগঞ্জের মেয়র ও টাঙ্গাইলের এমপি এখন কারাগারে— এ থেকেই প্রমাণিত হয় শেখ হাসিনার হাত থেকে পার পাওয়ার উপায় নেই কারও।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ