ময়মনসিংহের গফরগাঁওয়ে নির্মাণাধীন জেলা পরিষদের অডিটরিয়ামের ছাদ ধসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ও আহত হয়েছেন অন্তত ছয় জন।
শুক্রবার সকালে কে বি ইসমাঈল রোড ডাক বাংলো চত্বর সংলগ্ন জেলা পরিষদের নির্মাণাধীন অডিটরিয়ামের ছাদ ঢালাইয়ের কাজ চলছিলো। এসময় ছাদের একাংশ ধসে পড়ে, এতে ঘটনাস্থলে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।
আহত ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন দুইজন বলে জানা গেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: