জেলার খবর

যুক্তি সঙ্গত সময়েই মিলবে খালেদার রায়ের কপি: আইনমন্ত্রী

আনিসুল হক
আনিসুল হক

বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়ার রায়ের কপি যুক্তি সঙ্গত সময়ের মধ্যেই পাওয়া যাবে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এতিম শিশুদের মধ্যে কম্বল বিতরণ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ শেষে এ কথা বলেন তিন।

আদালত থেকে রায়ের কপি দেয়া হচ্ছে না বিএনপির আইনজীবীরা যে অভিযোগ করছেন সেটা সম্পূর্ণ মিথ্যা বলেও জানান তিনি।

তিনি বলেন, গতকাল শুনেছি, রায়ের কপি কখন দেয়া হবে তা নিয়ে এজলাশে তারা জোরাজুরি করেছেন—ওনারা কোনো আইন কানুন মানেন না বলেই এমনটা করছেন।

রায়ের কপি যখন বিজ্ঞ আদালত তৈরি করবে তখন দিবে—এর সঙ্গে সরকারের কোনো সংশিষ্টতা নেই সে ক্ষেত্রে ৬৩২ পাতার রায় যুক্তি সঙ্গতভাবে যতটুকু সময় লাগে ততটুটু সময়ের মধ্যে দেয়া হবে জানান তিনি।

এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএ) হাসিনা ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, মন্ত্রীর ব্যক্তিগত এপিএস অ্যাডভোকেট রাশেদ কায়সার জীবন, কসবা পৌরসভা মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মনির হোসেন প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ