নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘীনালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হত্যাকান্ডের ঘটনায় মামলা করা হয়েছে— এজাহারভুক্ত প্রধান আসামী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কুমড়ি গ্রামের শরীফ মনিরুজ্জামান এবং দুই নম্বর আসামী বাকী বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। এজাহারভুক্ত অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, চেয়ারম্যান পলাশকে গত ১৫ ফেব্রুয়ারি লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরের সেটেলমেন্ট ও নির্বাচন অফিসের মাঝামাঝি মোড়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটকের পর ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: