জেলার খবর

সংগীতশিল্পী সাবা তানি না ফেরার দেশে

সংগীতশিল্পী সাবা তানি না ফেরার দেশে
সংগীতশিল্পী সাবা তানি না ফেরার দেশে

আশি ও নব্বই দশকের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী সাবা তানি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সকালে উত্তরায় নিজ বাসায় তার মৃত দেহ পাওয়া যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। খালাতো ভাই চিত্রনায়ক নাঈম সাবা তানির মৃত্যুর খবরের সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

সানাতানির একমাত্র ছেলে নাঈম বর্তমানে পরিবার নিয়ে মালয়েশিয়ায় থাকেন। নাঈম বলেন, তিনি ইতোমধ্যেই মায়ের মৃত্যু সংবাদ পেয়েছেন। তিনি বলেন, সাবা তানি দীর্ঘদিন যাবৎ নিম্ন রক্তচাপে ভুগছিলেন। উত্তরার বাসায় মায়ের সঙ্গে থাকতেন।

গতকাল রোববার নিউ ইস্কাটনে বড় বোনের বাসায় যান মা। রাতে তিনি সেখানেই ছিলেন। কাল রাত থেকে অনেকেই সাবা তানিকে ফোন করে পাননি। শেষে আজ সকালে বাসার কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে আত্মীয়রা বাসায় ঢোকেন। এ সময় সবাই তাঁকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখেন।

সাবা তানির মৃত্যু সংবাদ শুনে অনেকেই উত্তরায় তার বাসায় ছুটে যান। তার একমাত্র ছেলে এখন লন্ডনে আছেন। মৃত্যুকালে তিনি মা, দুই ভাই, দুই বোন ও এক ছেলে রেখে গেছেন।

সাবা তানির জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘কিছুক্ষণ’, ‘কোনো বৈশাখী রাতে যদি’।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ