জামালপুর, মুন্সীগঞ্জ, দিনাজপুর ও ধামরাইয়ে বুধবার আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। এদিকে, জামালপুরে আহতদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্থানীয় একজনের মৃত্যু হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস জামালপুরের লাহিড়িকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস খাদে পড়ে গেলে ২০ জন আহত হন। দুর্ঘটনা কবলিত বাস যাত্রীদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্থানীয় এক একজনের মৃত্যু হয়। আহতদের মধ্য থেকে ১১ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর সদরের সুইহারী এলাকায় সাইকেল আরহী এক শিশুকে পেছন থেকে একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক্টরের চালক জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে এলাকাবাসী।
আর মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ও ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ জন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: