জেলার খবর

দেশের উন্নয়নই আ’লীগের লক্ষ্য, নৌকায় ভোট চান শেখ হাসিনা

বৃহস্পতিবার রাজশাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মহানগর আওয়া লীগ আয়োজিত সমাবেশে শেখ হাসিনা
বৃহস্পতিবার রাজশাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মহানগর আওয়া লীগ আয়োজিত সমাবেশে শেখ হাসিনা

মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নই আওয়ামী লীগের লক্ষ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজশাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মহানগর আওয়া লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণের ভাগ্যের উন্নয়ন হয় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদ ছাড়া কিছুই দিতে পারে না।

শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া এতিমের টাকা লুটের সাজা ভোগ করছেন।

এ সময় বিএনপি সমালোচনা করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট চান আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দেয়ার দেশের মানুষের স্বাধীনতা এসেছে, মাতৃভাষায় কথা বলার সুযোগ এসেছে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষ কিছু পায় আর বিএনপি সন্ত্রাস, জঙ্গিবাদ ছাড়া কিছুই দিতে পারে না, তারা জনগণের কল্যাণে বিশ্বাস করে না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জেলে যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি বিদেশ থেকে এতিমের নামে টাকা এনে লুটেপুটে খেয়েছেন— ২৭ বছর পর এ লুটের সাজা ভোগ করছেন তিনি।

আওয়ামী লীগ আমলে মানুষ স্বস্তি ও শান্তি পায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামাত রাজশাহীসহ সারাদেশকে সন্ত্রাস-জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত করেছিল।

এর আগে জনসভা থেকে বেশ কটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও কয়েকটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ