ময়মনসিংহ ও নাটোরে সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টার দিকে ভৈরব যাচ্ছিল শ্যামল ছায়া পরিবহনের একটি বাস। বাসটি ঈশ্বরগঞ্জ পৌর শহরের ভুঁইয়া ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে একটি সাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।
পরে আহত ২০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমড়ুল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: