মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপবন এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ১৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনা কবলিত ট্রেনের ১১টি বগি উদ্ধারের পর বিকেল পৌনে ৫টার দিকে লাইন মেরামতের কাজ শেষ হয়। ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে গতকাল রাত একটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশনের আউটার সিগন্যালের কাছে দুর্ঘটনা বশতঃ আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে সিলেট ও মৌলভীবাজারের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
এ ট্রেনে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ছিলেন। দুর্ঘটনার পর তিনি ব্যক্তিগত গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।