ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী মারা গেছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কাওসার শনিবার সকালে বলেন, গতকাল রাত একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বাসস্ট্যান্ড থেকে চার যাত্রী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। তারা রাজধানীর পোস্তাগোলায় যাওয়ার পথে অটোরিকশাটি বাসস্ট্যান্ড থেকে সড়কে উঠতেই মালবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ফালান মিয়া (২৫), ও চালক চান মিয়া (৩২) মারা যান।
গুরুতর আহত আফজাল হোসেনকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে তিনি মারা যান।
অটোরিকশার আরেক যাত্রী আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার নাম জানা যায়নি।
মো. কাওসার বলেন, অটোরিকশাকে ধাক্কা দেয়া ট্রাকটি আটক করা হয়েছে তবে এর চালক ও সহকারী পলাতক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: