গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
হাইওয়ে পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুরপাল্লার বাস ও পণ্য পরিবহনের চাপ বেড়ে যায়। এছাড়া মহাসড়কের গোড়াই অংশে বেশ কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ে। এতে চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
মহাসড়কে চার লেনের নির্মাণ কাজ এবং যত্রতত্র গাড়ি পার্কিং এর কারণে যানজট আরো তীব্র আকার ধারণ করেছে।
১০ মিনিটের রাস্তা অতিক্রম করতে সময় লাগছে এক ঘন্টারও বেশি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী যাত্রী ও চালকরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: