জেলার খবর

অষ্টম জাতীয় মজুরি স্কেল ঘোষণার দাবিতে চিনিকল শ্রমিকদের মানববন্ধন

 অষ্টম জাতীয় মজুরি স্কেল ঘোষণার দাবিতে চিনিকল শ্রমিকদের মানববন্ধন
অষ্টম জাতীয় মজুরি স্কেল ঘোষণার দাবিতে চিনিকল শ্রমিকদের মানববন্ধন

অষ্টম জাতীয় মজুরি স্কেল ঘোষণাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন সারাদেশের চিনিকল শ্রমিক-কর্মচারিরা।

রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে নাটোর সুগার মিলস গেটে মানববন্ধন করেন শ্রমিক-কর্মচারিরা।

নাটোর সুগার মিলস শ্রমিক -কর্মচারি ইউনিয়নের ব্যানারে এক ঘণ্টা মানববন্ধন করা হয়।

এসময় ২০১৫ সালের ঘোষিত মজুরি স্কেল অনুযায়ী সর্বনিম্ন আট হাজার ৭৫০ টাকা নির্ধারণ করে অষ্টম মজুরি স্কেল ঘোষণার দাবি জানান নর্থ বেঙ্গল সুগার মিলের সাধারণ সম্পাদক ওমর আলী।

একই দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক -কর্মচারিরা কারখানার গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

শহরের বিভিন্ন এলাকা ঘুরে কারখানার প্রধান ফটকে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ