বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে ঢাকায় কালো পতাকা মিছিলে নেতাকর্মীদের ওপর পুলিশের বাধার প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে দলটি নেতাকর্মীরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। কান্দিরপাড় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। বিক্ষোভ মিছিল ঘিরে পুলিশের কড়া পাহাড়া ছিল।
এদিকে, ঠাকুরগাঁওয়ে সকালে দলীয় কার্যালয়ের সামনে পুলিশি বেস্টনির মধ্যে প্রতিবাদ সভা করে জেলা বিএনপি। এ সময় বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: