চুয়াডাঙ্গায় আবাসিক হোটেল থেকে সোমবার এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত ২১ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে আনোয়ার হোসেন ও ফরিদা খাতুন চুয়াডাঙ্গা শহরের একটি আবাসিক হোটেলে রুম ভাড়া নেন। এরপর থেকে সেখানে অবস্থান করছিলেন তারা। তবে আজ (সোমবার) সকালে তাদের রুম তালাবদ্ধ থাকায় হোটেলের ম্যানেজার পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই রুম থেকে ফরিদা খাতুনের মৃতদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, ফরিদা খাতুনকে হত্যা করে তার স্বামী আনোয়ার হোসেন পালিয়ে গেছে। পরে ময়না তদন্তের জন্য মৃতদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: