নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ত্রিবর্দী এলাকায় সোমবার বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন ৮ জন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকার সায়দাবাদ থেকে ডিসিএম পরিবহনের একটি বাস চট্টগ্রামে যাচ্ছিল। পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ত্রিবর্দী এলাকায় একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময ঘটনাস্থলেই বাস যাত্রী ২ জনের মৃত্যু হয়।
আর আহতদের উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ঢাকা মেডিকেলে চারজন এবং সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনের মৃত্যু হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: