সিলেটের জৈন্তাপুর উপজেলায় সোমবার ওয়াজ মাহফিলকে কেন্দ্রকরে দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন।
নিহত শিক্ষার্থীর নাম মুজাম্মেল হোসেন। সে হরিপুরবাজার মাদরাসার দাওরায়ে হাদিস জামাতে পড়ালেখা করতো। এ ঘটনায় শতাধিক লোকজন আহত হয়েছেন।
জৈন্তাপুর থানার ওসি খান মো. মাইনুল জাকির বলেন, রাতে জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার আমবাড়ি এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করে আলিয়া মাদ্রাসার সুন্নী মতাদর্শের লোকজন। ওয়াজ চলাকালে রাত ১১টার দিকে সুন্নীবিরোধি কওমি মাদ্রাসার ওয়াহাবী মতাদর্শের লোকজন হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই এ সংঘর্ষ বৃহৎ আকার ধারণ করে। দুই পক্ষের হাজারো লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এদিকে, আহতদের কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: