জেলার খবর

ককটেল বিস্ফোরণ-হাতাহাতির ঘটানায় ভণ্ডুল চট্টগ্রামে জেলা ছাত্রলীগের সম্মেলন

  ককটেল বিস্ফোরণ-হাতাহাতির ঘটানায় ভণ্ডুল চট্টগ্রামে জেলা ছাত্রলীগের সম্মেলন
ককটেল বিস্ফোরণ-হাতাহাতির ঘটানায় ভণ্ডুল চট্টগ্রামে জেলা ছাত্রলীগের সম্মেলন

দলীয় অন্তর্কোন্দল, ককটেল বিস্ফোরণ বিভিন্ন পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনায় ভণ্ডুল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন। এ সময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিতি ছিলেন।

দীর্ঘ নয় বছর পর চট্টগ্রাম ইঞ্জিনিয়িার্স ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা ছাত্রলীগের এ সম্মেলন শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার পরপরই মঞ্চে শুভেচ্ছা বক্তব্য দিতে আসেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এ সময় সম্মেলন কক্ষের পেছনের দিকে বসা ছাত্রলীগের নেতা কর্মীরা চট্টগ্রাম নগরীর আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের নাম উল্লেখ করে স্লোগান দিতে থাকেন।

এ সময় জাকির তাদের স্লোগান দিতে বারণ করে বলেন, শেখ হাসিনা আর বঙ্গবন্ধু ছাড়া আর কারও নামে স্লোগান দেয়া যাবে না। কিন্তু স্লোগান দাতারা তার কথায় কোনো কর্ণপাত করেননি। পরে তিনি অসমাপ্ত রেখেই বক্তব্য শেষ করেন।

জাকিরের পর বক্তব্য দিতে মঞ্চে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সাকিব হোসেন।

তার বক্তব্যের শুরুতেই সম্মেলন কক্ষের পেছনের দিকে স্লোগানের পাশাপাশি শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিদের নিষেধ সত্ত্বেও এই সাংঘর্ষিক অবস্থা চলতে থাকে।

এ সময় কক্ষের পেছনের দিকে একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণে শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে সবাই সম্মেলন কক্ষ থেকে দৌঁড়ে বাইরে চলে যান। এ অবস্থার মধ্যেই দুপুর ১২টার দিকে সম্মেলনে আসা অতিথিরা সম্মেলনস্থল ত্যাগ করেন। পরে পুলিশ এসে সবাইকে সম্মেলন কক্ষের বাইরে বের করে দেয়।

এ সম্মেলন প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। এ ছাড়া অতিথিদের মধ্যে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীসহ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতারা ছিলেন।

দীর্ঘ দিন পর ছাত্রলীগের এ কমিটি হওয়া নিয়ে গত কয়েক দিন ধরেই ছাত্রলীগের অভ্যন্তরীণ উত্তেজনাকর পরিবেশ ছিল।

মূল কারণ: কোন দুজন হচ্ছেন নতুন সভাপতি-সাধারণ সম্পাদক। জেলা আওয়ামী লীগসহ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অনেক নেতাই চাচ্ছেন তাদের সমর্থিত ব্যক্তি নেতৃত্বে আসুক। এজন্য ৬০ জনকে প্রাথমিকভাবে বাছাইও করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আজ-মঙ্গলবার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নয়টি ইউনিটের মোট ৩৬৬ জন কাউন্সিলরের ভোটে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার কথা ছিল।

সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হাতজোড় করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন।

হট্টগোলের সময় ছাত্রলীগ নেতারা ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ বারবার অনুষ্ঠানে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানালেও তাদের কথা কেউ শোনেনি।

একপর্যায়ে মন্ত্রী মাইকে ঘোষণা দেন, যারা হামলা করেছে তারা বহিরাগত।

তাদের গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশও দেন তিনি।

এ পরিস্থিতিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এলাকায় পুলিশ ও র্যা বের উপস্থিত বাড়ানো হয়। বেলা ১টার দিকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ অতিথিরা সম্মেলনস্থল ত্যাগ করেন।

এরপর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের আশপাশের সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় ছাত্রলীগ কর্মীরা।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বলেন, সংগঠনের জামাত-শিবিরের অনুপ্রবেশকারীরা আমাদের শান্তিপূর্ণ সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল আহসান সুমন বলেন, ৩৬৬ জন কাউন্সিলরের ভোটের সভাপতি ও সাধারণ সম্পাদকের দু'টি পদে নির্বাচন হওয়ার কথা ছিল। এজন্য ৬০ জন পদপ্রত্যাশীর নাম চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু বিশৃঙ্খলার কারণে এ উদ্যোগ ভেস্তে গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ