জেলার খবর

ঢাকার সঙ্গে বগুড়া হয়ে ১১ জেলার বাস চলাচল বন্ধ

ঢাকার সঙ্গে বগুড়া হয়ে ১১ জেলার বাস চলাচল বন্ধ
ঢাকার সঙ্গে বগুড়া হয়ে ১১ জেলার বাস চলাচল বন্ধ

শাহ ফতেহ আলী পরিবহনের কাউন্টার বন্ধের অভিযোগে ঢাকার সঙ্গে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

বুধবার সকাল থেকে ঢাকা থেকে বগুড়া হয়ে রংপুর ও রাজশাহী বিভাগের ১১ জেলার দিকে এবং এসব জেলা থেকে বগুড়া হয়ে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বগুড়ার ভেতরে লোকাল বাস চলাচল করছে।

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল বলেন, ঢাকায় শাহ্ ফতেহ আলী পরিবহনের কাউন্টার খুলে দিয়ে সমস্যার সমাধান না করা পর্যন্ত ঢাকা-বগুড়া রুটে সরাসরি কোচ চলাচল বন্ধ করা হয়েছে।

গতকাল রাতের সভায় সিদ্ধান্ত হয়েছে, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বুধবার থেকে তাদের আর চলতে দেয়া হবে না—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, এ ঘোষণা অনুসারে সকাল থেকে বগুড়ার উপর দিয়ে বাস চালানো হচ্ছে না।

শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপক আমিনুল ইসলাম মণ্ডল বলেন, মঙ্গলবার রাজধানীর মহাখালী ও গাবতলীতে আমাদের দুটি কাউন্টার বন্ধ করে ঢাকা মোটরশ্রমিক ও মালিক সমিতি।

কি কারণে ‘ঢাকা মোটরশ্রমিক ও মালিক সমিতির কাউন্টার বন্ধ’ করে দিয়েছে তা জানান তিনি।

আমিনুল ইসলাম মণ্ডল বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডলের ছেলে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ