জেলার খবর

সিলেটে পাথর কোয়ারিতে মাটি চাপায় আজও ৩ জনের মৃতদেহ উদ্ধার

সিলেটে পাথর কোয়ারিতে মাটি চাপায় আজও ৩ জনের মৃতদেহ উদ্ধার
সিলেটে পাথর কোয়ারিতে মাটি চাপায় আজও ৩ জনের মৃতদেহ উদ্ধার

সিলেটের পাথর কোয়ারিগুলোতে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় আজও ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শাহ আরেফিন টিলার গর্ত থেকে পাথর তোলার সময় ধসের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই স্থানীয়রা কাঁচা মিয়া নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেন। পরে রাত দেড়টার দিকে উদ্ধার করা হয় আফাজ উদ্দিন (৪৩) ও জহির হোসেন নামে আরও দুইজনের মৃতদেহ।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পরপর একজন ও রাতে দুই জনের মৃতদেহ উদ্ধা করা হয়।

এদিকে, গত রোববার কোম্পানীগঞ্জে দেশের সর্ববৃহৎ ভোলাগঞ্জ কোয়ারির পূর্বদিকে সীমান্তবর্তী কালাইরাগ হাজিরডেগনা এলাকায় পাথর উত্তোলনের সময় মাটিচাপায় ৫ শ্রমিক মারা যান। একই দিন জৈন্তাপুরের শ্রীপুর কোয়ারিতে একইভাবে মাটিচাপায় প্রাণ হারান আরেক শ্রমিক।

গত ১৩ মাসে এ অঞ্চলের বিভিন্ন কোয়ারিতে অন্তত অর্ধশত শ্রমিক মাটিচাপায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ