জেলার খবর

মেঘনায় ২ মাস ইলিশ ধরা বন্ধ

 মেঘনায় ২ মাস ইলিশ ধরা বন্ধ
মেঘনায় ২ মাস ইলিশ ধরা বন্ধ

ইলিশ রক্ষা উন্নয়নে ও জাটকা রক্ষায় আজ- বৃহস্পতিবার থেকে আগামী দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে সরকার।

চাঁদপুরের মেঘনা নদীর ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকাকে ইলিশ মাছের অভয়াশ্রম হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মার্চ-এপ্রিল দুই মাস-ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ১ মার্চের প্রথম প্রহর থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে মাছ ধরা বন্ধ থাকবে।

মাছ ধরা প্রতিরোধে এ দুমাস জেলা টাস্কফোর্স নদীতে নিয়মিত দায়িত্ব পালন করবে।

নিষেধাজ্ঞা চলাকালীন কেউ ইলিশ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহণ করা হলে শাস্তির আওতায় আনা হবে।

এদিকে, এই দুই মাস জেলার ৫১ হাজার ১৯০ জন তালিকাভুক্ত জেলের বিকল্প কর্মসংস্থান হিসেবে সরকারের পক্ষ থেকে সেলাই মেশিন, গবাদি পশু ও অন্যান্য সামগ্রী দেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ