জেলার খবর

খুলনায় ভোট চাইলেন শেখ হাসিনা

শনিবার বিকালে খুলনার সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় শেখ হাসিনা
শনিবার বিকালে খুলনার সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় শেখ হাসিনা

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো খুলনায় আয়োজিত জনসভায় নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকালে খুলনার সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।

এ সময় সন্ত্রাস, জঙ্গিবাদ যাতে মাথাচাড়া দিয়ে না ওঠতে পারে সেজন্য সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।

দেশের প্রতিটি মানুষকে আত্মনির্ভরশীল করতে এ সরকার কাজ করছে বলে মন্তব্য করে তিনি ছেলেমেয়েদের বিপথগামিতা রুখতে অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘আপনাদের এখন বই কিনতে হয় না, আমি বই কেনার দায়িত্ব নিয়েছি, জানুয়ারির ১ তারিখ বই উৎসব হয়। বই কিনতে বাবা-মাকে একটা টাকাও খরচ করতে হয় না। স্বাস্থ্য সেবা দিতে খুলনায় বিশেষায়িত হাসপাতাল করেছি।’

এ সময় তিনি ভোলায় পাওয়া গ্যাস পাইপ লাইনে করে খুলনা ও বরিশালে দেয়া হবে জানান।

ভাষণে বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের আমলে খুলনায় আমূল পরিবর্তন হয়েছে। ২০০৮ সালে আমরা খুলনার উন্নয়নের কথা বলেছিলাম—আজ ১০০টা উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা বিজয়ী জাতি, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি সে ধারাতেই আমরা এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

খুলনায় আজ ১০০টা উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে— এর মধ্যে ৪৮টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন কল-কারখানা, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, রাস্তা-ঘাট নির্মাণ করেছি। এখন রেললাইন একেবারে মংলা বন্দর পর্যন্ত যেন যায় সেই প্রকল্পের কাজ শুরু করেছি। সামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছি।’

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ