জেলার খবর

বরগুনা-ব্রাহ্মণবাড়িয়ায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ৩

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

বরগুনা ও ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব ও পুলিশের সঙ্গে ‘কথিত বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছেন। এতে ৫ পুলিশ সদস্য আহত হন। নিহতরা ডাকাত দলের সদস্য বলে র‌্যাব ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে পাথরঘাটা উপজেলার সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর মাঝেরচর এলাকায় অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে বনদস্যু হাসান বাহিনীর সদস্যরা। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রোববার রাত ৮টার দিকে জাভেদ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের উপর ভিত্তি করে অস্ত্র উদ্ধারের অভিযানে যায় পুলিশ। হাওরভাঙা সেতু এলাকায় গেলে জাবেদ মিয়ার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে জাবেদ মিয়ার মৃত্যু হয়। এঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ