কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুরে বাসের চাপায় ইজিবাইকের ৪ যাত্রীর মৃত্যু ও আহত হয়েছেন আরো ৫ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এসবি পরিবহনের একটি বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান আহত হন আরও পাঁচ জন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি রতন শেখ বলেন, আহতদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরো বলেন, তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: