গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় বৃহস্পতিবার একটি কারখানার তুলার গুদামে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা কাজ করছেন।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, ভোরে বানিয়ারচালা এলাকায় মোশারফ কম্পোজিট লিমিটেড কারখানার টিনশেডের একতলা ভবনের তুলার গুদামে আগুন লাগে। পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, শ্রীপুরের ২টি ও ভালুকার ১টি ইউনিট মোট ৬টি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: