জেলার খবর

না’গঞ্জের সোনারগাঁয়ে বাস খাদে পড়ে নিহত ২

না’গঞ্জের সোনারগাঁয়ে বাস খাদে পড়ে নিহত ২
না’গঞ্জের সোনারগাঁয়ে বাস খাদে পড়ে নিহত ২

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বুধবার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম আলী সরদার বলেন, রাতে উপজেলার মল্লিকের পাড় এলাকায় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় বাসের ২০ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুত্বর। এদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে।

তিনি আরো বলেন, ঘটনার পর চালক হেলপার পালিয়ে যায়। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। লাশের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ