জেলার খবর

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

রোহিঙ্গা ক্যাম্প
রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্পে বৃহস্পতিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের মধ্যে গোলাগুলিতে একজন মারা গেছেন। নিহত হোসেন আলী (৩২) ওরফে বাইল্লা ক্যাম্পের বাসিন্দা প্রয়াত বাছা আলীর ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, সকাল ৬টার দিক উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ায় শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে হোসেন আলী ডাকাত নিহত হন। পরে খবর পেয়ে তার নেতৃত্বে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় নয়াপাড়া আনসার ক্যাম্প থেকে অস্ত্র লুট মামলার অন্যতম আসামি নুরুল আলম ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যায়।

তিনি বলেন, নিহত ব্যক্তি দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত সর্দার আবদুল হাকিমের প্রধান সহযোগী। এ ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, আবদু রাজ্জাক ও আবদুস সালাম।

তিনি আরো বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের নিয়ে পাহাড়ে অভিযান পরিচালনা করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ