জেলার খবর

সড়ক দুঘর্টনায় ঝড়ে গেল স্কুলছাত্রীসহ ১৪ জনের প্রাণ

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় দুই বোনের মৃত্যু
যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় দুই বোনের মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুটি পৃথক দুর্ঘটনায় নারীসহ ১১ জন মারা গেছেন ও আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। এছাড়াও যশোর ও নাটোরে ৩ জন মারা গেছেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক আবুল বাশার জানান, সকাল ১০টার দিকে রংপুর থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস সরকার পাম্পের সামনে এলে সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি যাত্রীবাহী ট্রলিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে তিনজনের মত্যু এবং আহত হন ১২ জন। তাদের হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

নিহতদের মধ্যে তিন জন হলেন নির্মাণ শ্রমিক জাকির হোসেন (২৫), খসরু মিয়া (৫৫) ও রাজু মিয়া (২৮)। আরেকজনের পরিচয় জানা যায়নি। এরা সবাই গোবিন্দগঞ্জ উপজেলার রুদ্রনগর গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক আবুল বাশার ও পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজার রহমান জানান, ঢাকা থেকে রড নিয়ে একটি ট্রাকটি রংপুর যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে জুনদহ এলাকায় ট্রাকটি একটি বাইসাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নারীসহ ট্রাকের সাত যাত্রী ঘটনাস্থলে মারা যান।

আহত আট জনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

তারা আরও জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ চালায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

কম ভাড়ায় দিনমজুররা এই ট্রাকের যাত্রী হয়ে ঢাকা থেকে নীলফামারী আসছিলেন বলে ধারণা পুলিশের।

এছাড়া, যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রী দুই বোনের মৃত্যু ও আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।

গাইবান্ধার পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পলাশবাড়ি এলাকার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রী দুই বোনের মৃত্যু ও আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।

নাভারন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক পলিটন মিয়া বলেন, শনিবার সকালে নাভারন-সাতক্ষীরা সড়কের বাগআচড়া বাজারের ফাস্ট সিকিউরিটি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো: বাগআচড়া বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী উপজেলার বাগুড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ফাতিমা খাতুন (১২) এবং একই বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্রী একই গ্রামের ইব্রাহিম মোল্লার মেয়ে জেরিন (১১)। তারা পরস্পর মামাত-ফুফাত বোন।

আহত আলমগীর হোসেন (৪৫) বাগআচড়া কলেজের প্রভাষক— তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলিটন মিয়া বলেন, আলমগীর মোটরসাইকেলে করে তার মেয়ে ও ভাগনিকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু দুটি মারা যায়।

ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক ও সহকারী পালিয়েছে বলে তিনি জানান। এছাড়াও নাটোরে সড়ক দুর্ঘটনায় একজন মার গেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ