রংপুরের মিঠাপুকুরের ইসলামপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে রোববার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হন কমপক্ষে ১০ জন।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোয়াজ্জেম হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী হিমেল পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ২ যাত্রী নিহত হন। পরে ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নিহত ২ জনের মরদেহ বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: