দলীয় কোন্দলের জের ধরে রাঙামাটির বাঘাইছড়িতে নতুন মনি চাকমা নামে শান্তিচুক্তি বিরোধী ইউপিডিএফের এক সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার রাতে বঙ্গলতলি ইউনিয়নের বালুখালি গ্রামের নিজ বাড়ি থেকে মনি চাকমাকে তার সহকর্মী অমর রতন চাকমা ডেকে নিয়ে যায়। পরে বাড়ি থেকে কিছু দূরে পাহাড়ের ওপরে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর থেকেই অমর রতন চাকমা পলাতক রয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে, ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক শান্তি দেব চাকমা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। একইসঙ্গে অমর রতন চাকমাসহ কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: