জেলার খবর

না’গঞ্জে-চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে সোমবার আলাদা ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছে।

র‌্যাবের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে।

এ সময় ডাকাত দলের দুই সদস্য গুলিবদ্ধ হলে বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই জনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে র‌্যাব এক রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল ও বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করে।

এদিকে, চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাবের অভিযান গুলিবিদ্ধ হয়ে কালু নামের এক ডাকাত সদস্য নিহত হন। নিহত কালুর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ