বাস মালিক সমিতির মধ্যে দ্বন্দ্বের জেরে বুধবার বরিশাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭টি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট পালন করছে জেলা বাস ও মিনিবাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা— হঠাৎ করে ডাকা ধর্মঘটের কারণে গন্তব্যে যেতে পারছেন না মানুষ। সকাল থেকে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবকটি রুটেই অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে বাস ও মিনিবাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।
বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে গত তিন মাস ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭ টি রুটের মধ্যে ছয়টি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে প্রশাসনের সঙ্গে তিনবার বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: