বরিশালে ডিবিসি নিউজের ক্যামেরাপারসন সুমন হাসানকে ডিবি পুলিশের নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বরিশাল অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করে বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশন। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ফটোজার্নালিস্ট এসোসিয়েশন এবং স্থানীয় সাংবাদিকরা। ক্যামেরাপারসন সুমন হাসানকে যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তারা।
এদিকে, দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে দিনাজপুর জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এতে বক্তারা অভিযুক্ত পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: