জেলার খবর

বরিশালে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট অব্যাহত

 পরিবহন ধর্মঘট অব্যাহত
পরিবহন ধর্মঘট অব্যাহত

বাস মালিক সমিতির মধ্যে দ্বন্দ্বের জেরে বরিশাল বাস ও মিনিবাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে পরিবহন ধর্মঘট বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। এতে জেলা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭ টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ধর্মঘটের দ্বিতীয় দিনেও, সকাল থেকে কোনো বাস বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি। ফলে, জেলা থেকে দক্ষিন-পশ্চিমাঞ্চলের ১৭ টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতির দ্বন্দ্ব নিরসন না হওয়া পর্যন্ত, এ ধর্মঘট চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বাস ও মিনিবাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা।

এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ধর্মঘট নিরসনে বরিশাল বিভাগীয় কার্যালয়ে সব পক্ষের মধ্যে সভা আহ্বান করেছেন বিভাগীয় কমিশনার।

এর আগে বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে গত তিন মাস ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭ টি রুটের মধ্যে ছয়টি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে প্রশাসনের সঙ্গে তিনবার বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ